Dhaka 10:22 pm, Tuesday, 19 May 2026

বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

আজ শনিবার (৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন, আপনারা হতাশ হবেন না। লড়াই করেই এগিয়ে যেতে হবে। দানব সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। এ সময় অতি দ্রুত সুস্থ হয়ে খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, পৃথিবী দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। পরিবেশ বাঁচাতে বিশ্ব নেতাদের কমিটমেন্ট দরকার। পাশাপাশি রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই, সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। জলবায়ু পরিবর্তনের তহবিলের অর্ধেক টাকা লুট করে, বাকি অর্ধেক ফেরত দিয়েছে সরকার। সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট বলেও তিনি মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই: মির্জা ফখরুল

আপডেটের সময় : 06:30:22 pm, Saturday, 5 June 2021