Dhaka 2:02 pm, Tuesday, 12 May 2026

মোদীর সঙ্গে কমলা হ্যারিসের কী কথা হলো?

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমলা নিজেই মোদিকে ফোন করেছিলেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

দুই রাষ্ট্রনেতার মধ্যে ঠিক কী নিয়ে কথাবার্তা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। এ নিয়ে কোনও বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

সম্প্রতি আমেরিকা তাদের চাহিদার বেশি কোভিড টিকা অন্য দেশে পাঠানোর ঘোষণা করেছে বাইডেন সরকার। বিভিন্ন দেশে টিকা সরবরাহ করার ‘কোভ্যাক্স’ নামের যে প্রকল্প চালু করেছে তারা, সেই প্রকল্পের মাধ্যমেই উদ্বৃত্ত টিকার ৭৫ শতাংশ অন্য দেশে পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার।

আমেরিকার এই প্রকল্পে প্রচুর টিকা ভারতও পাবে। সে বিষয়েই মোদির সঙ্গে কমলা কথা হয়ে থাকতে পারে বলে মনে করছে ভারতের  কূটনৈতিক বিশ্লেষকরা।

তবে মোদি ও কমলা হ্যারিসের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায় নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মোদীর সঙ্গে কমলা হ্যারিসের কী কথা হলো?

আপডেটের সময় : 06:57:12 pm, Friday, 4 June 2021