Dhaka 2:23 pm, Monday, 11 May 2026

ভারত ফেরত বেদে পরিবারের ২৩ জনের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ

ভারত থেকে আসা বেদে পরিবারের ২৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে চার চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে লালমনিরহাটের দহগ্রাম হাসপাতালে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা বেদে পরিবারের ২৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে চার জনের শরীরে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে।

তবে তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না তা জানা যায়নি। তিনি আরও বলেন, রাতে করোনা পজিটিভ ওই চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে ১৭ মে (সোমবার) অবৈধ পথে ভারত থেকে ২৩ জনের একটি বেদে সম্প্রদায়ের দল বাংলাদেশে প্রবেশ করেন। পাটগ্রামে আসার পথে তিনবিঘা করিডর ফটকে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দহগ্রাম-আঙ্গারপোতা ১০ শয্যা হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল প্রধান ডেইলি বাংলাদেশকে বলেন, দহগ্রাম হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা বেদে পরিবারের ২৩ সদস্যের মধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে। ওই চারজনকে সেখানেই চিকিৎসা নিতে হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ভারত ফেরত বেদে পরিবারের ২৩ জনের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ

আপডেটের সময় : 10:25:09 am, Friday, 4 June 2021