1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সশরীরে পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৪৩ সময় দর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলো ২০ জুনের পর থেকে সশরীর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগামী ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষাগুলো পর্যায়ক্রমে শুরু করতে পারবে সংশ্লিষ্ট বিভাগ। তবে এ ক্ষেত্রে সেসব কোর্সের ক্লাস অনলাইনে শেষ হতে হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের অংশগ্রহণে এক ভার্চ্যুয়াল মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ২০ জুনের পর থেকে সশরীর শুরু করতে পারবে। এসব পরীক্ষা শুরুর তারিখ বিভাগীয় একাডেমিক কমিটি নির্ধারণ করবে। এছাড়া ৪ জুলাই থেকে বিভাগগুলো ২০২০ সালের যেকোনো একটি বর্ষ বা সেমিস্টারের পরীক্ষা সশরীর শুরু করতে পারবে।

আর পর্যায়ক্রমে ২০২০ সালের অন্যান্য বর্ষ বা সেমিস্টারের পরীক্ষাগুলো নেওয়া যাবে। বিভাগীয় একাডেমিক কমিটিগুলো বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরুর তারিখের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বিভিন্ন বিভাগে ২০১৯ সালের পরীক্ষা শুরু হলে কিছু বিভাগের পরীক্ষা শেষ আগেই স্থগিত হয়ে যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu