Dhaka 7:06 pm, Monday, 25 May 2026

বাজেট অধিবেশন বসছে বিকেলে

স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেলে শুরু হচ্ছে জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। মহামারির কারণে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস।

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের এটি তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন।

আর এটি হবে বৈশ্বিক মহামারী করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এর আগে গত বছর ১০ জুন করোনা মহামারীর মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বাজেট অধিবেশন বসছে বিকেলে

আপডেটের সময় : 11:25:51 am, Wednesday, 2 June 2021