Dhaka 12:46 pm, Tuesday, 12 May 2026

নেত্রকোনার কলমাকান্দা থেকে গৃহবধুর লাশ উদ্ধারঃ স্বামী আটক

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে বুধবার সকালে শাহানা আক্তার (৩০) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহ্মুদুল হক জানান, কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম মিয়া পুত্র লালন মিয়ার (৩৫) সাথে প্রায় ১০ বছর পূর্বে মধ্যনগর এলাকার শাহানা আক্তারের বিয়ে হয়।

বুধবার ভোরে স্থানীয় লোকজন থানায় খবর দেয় যে, তাদের গ্রামে একজন গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। এ ধরণের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেঝেতে গৃহবধুর লাশ পড়ে থাকতে দেখে।

পুলিশ মৃতের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী লালনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এটি স্বাভাবিক মৃত্যু না কি শ্বাসরুদ্ধ করে হত্যা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নেত্রকোনার কলমাকান্দা থেকে গৃহবধুর লাশ উদ্ধারঃ স্বামী আটক

আপডেটের সময় : 06:58:33 pm, Wednesday, 2 June 2021