Dhaka 10:17 pm, Tuesday, 19 May 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া- এ খবর জানিয়েছে।

ভারতীয় এ সংবাদমাধ্যমটি বলছে, আইএমএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দিল্লি। এখানে ১০৭ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়া বিহারে ৯৬ জন, উত্তরপ্রদেশ ৬৭, রাজস্থানে ৪৩ ও ঝাড়খণ্ডে ৩৯ মারা গেছেন। বাকি চিকিৎসকরা দেশটির অন্যান্য প্রবেশগুলোর।

দেশটিতে ১২ লাখের বেশি চিকিৎসক থাকলে সংস্থাটির কাছে থাকা সাড়ে ৩ লাখ চিকিৎসকের রেকর্ড যাচাই করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি বলছে, চিকিৎসক মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

এদিকে, বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে ৫ হাজারের বেশি।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনে মৃতের সংখ্যা বেড়েছে চার শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২ জনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু

আপডেটের সময় : 01:02:13 pm, Wednesday, 2 June 2021