Dhaka 12:23 pm, Tuesday, 12 May 2026

সন্ধ্যায় হাতাহাতি, ভোরে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন বেলাল (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহোদর মো. মাসুদ (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আজ ভোর পাঁচটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের হাদা ব্যাপারী দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আবদুল শুক্বুর (৭০), তার ছেলে আবুল হাসেম (৪৫), ভাই আবদুল মালেক (৭৫), জামাই নিজাম উদ্দিন (৪২), নাতি মিন্টু (২৫), বাহার উল্যাহ (৩০) ও শেখ ফরিদ (২৫) সহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, হাদা ব্যাপারি দোকান এলাকার আবদুল শুক্বুর গংদের সাথে প্রতিবেশি বেলায়েত হোসেন বেলাল গংদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জেরে রবিবার (৩০ মে) সন্ধ্যায় হাদা ব্যাপারীর দোকানের সামনে আবদুল শুক্কুরের ছেলে আবুল হাসেমের সাথে বেলায়েত হোসেন বেলালের ভাই ননা মিয়ার হাতাহাতি হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাতাহাতি থামায়।

এ ঘটনার জেরে আজ ভোর পাঁচটার দিকে বেলায়েত হোসেন বেলাল ও তার সহোদর মাসুদ তাদের বাড়ির পাশে মহিষের দুধ সংগ্রহ করতে গেলে আবুল হাসেমের নেতৃত্বে তার আত্মীয়স্বজনরা মিলে বেলাল ও মাসুদের ওপর অতর্কিত হামলা করে। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলায়েত হোসেন বেলাল মৃত্যুবরণ করেন। তার সহোদর আহত মাসুদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সন্ধ্যায় হাতাহাতি, ভোরে কুপিয়ে হত্যা

আপডেটের সময় : 11:38:17 am, Monday, 31 May 2021