1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাবির সাবেক উপাচার্য ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৩৭ সময় দর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও তার স্ত্রী, ছেলে মেয়েসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে সম্প্রতি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

ব্যাংক হিসাব তলব করা অন্যদের মধ্যে আছেন- রাবির সাবেক উপাচার্য এম আব্দুস সোবহানের স্ত্রী মনোয়ারা সোবহান, ছেলে মুশফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান ও জামাতা এটিএম শাহেদ পারভেজ।

চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে এই পাঁচ ব্যক্তির ব্যাংকের যাবতীয় তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। গত ২৪ মে এনবিআর’র সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এই চিঠি দিয়েছে।

সম্প্রতি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে দেখা যায়, অধ্যাপক আবদুস সোবহান ২০০৯-২০১৩ এবং ২০১৭-২০২১ দুই মেয়াদে উপাচার্য থাকাকালে ঘুষের বিনিময়ে বেআইনি নিয়োগ দিয়ে সম্পদ অর্জন করেছেন।

অধ্যাপক সোবহান উপাচার্য থাকাকালে নিয়ম ভঙ্গ করে তার মেয়ে ও জামাতাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছিল। নিয়োগের পর তাদের বিরুদ্ধেও অনিয়মে জড়ানোর অভিযোগ ওঠে।

এনবিআরের চিঠিতে ব্যাংকগুলোকে ২০১৪ সালের ১ জুলাই থেকে হালনাগাদ তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। উল্লিখিত সময়ের আগেও যদি কোন হিসাব থাকে তাও সরবরাহ করতে বলা হয়েছে।

এছাড়া, তাদের সঞ্চয়ী, চলতি, মেয়াদী একক বা যৌথ নামের যে কোনো হিসাবের সব তথ্য চাওয়া হয়েছে।

অধ্যাপক সোবহান তার মেয়াদে অন্তত ৩৬৪ জন শিক্ষক এবং ৫৯৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার প্রমাণ পেয়েছে সরকারের সংশ্লিষ্ট তদন্তকারীরা।

গত ৬ মে মেয়াদের শেষ দিনে অধ্যাপক সোবহান অন্তত নয় শিক্ষকসহ ১৩৭ জনকে নিয়োগ দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। শিক্ষা মন্ত্রণালয় সেদিনই ওই নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে।

কমিটি তদন্তে ওই নিয়োগে আইন ভঙ্গের প্রমাণ পায় এবং অধ্যাপক সোবহান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অনুসন্ধানের সুপারিশ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu