1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রেমিকের সঙ্গে ৫ বছর শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে যুবতীর অনশন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২২৮ সময় দর্শন

সিরাজগঞ্জের তাড়াশে ৫ বছর ধরে প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক প্রেমিকার। তবুও পায়নি স্ত্রীর স্বীকৃতি। এবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন সাবানা খাতুন (৩২) নামের এক নারী। স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন সাবানা।

এলাকাবাসীরা জানায়, তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে দুই সন্তানের জনক আনোয়ার হোসেন কাউরাইল বাজারে দর্জির দোকানে কাজ করেন। সে সুবাদে কাউরাইল গ্রামের হোসেন আলীর মেয়ে দুই সন্তানের জননী সাবানা খাতুন (৩২) সাথে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে থেকেই বিয়ের প্রলোভনে আনোয়ার হোসেন সাবানার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

সাবানা খাতুনের অভিযোগ, ‘আনোয়ার হোসেন বিয়ের আশ্বাস দিয়ে পাঁচ বছর ধরে আমার সাথে শারিরীক সম্পর্ক করে আসছে। সম্প্রতি বিয়ের কথা বলায় সে পালিয়ে যায়। স্ত্রীর স্বীকৃতি না পেলে এই বাড়িতে আত্মহত্যা করবো।’

সাবানার ছোট ভাই ফজলুল হক জানান, ‘প্রতিদিনের মত মঙ্গলবার আমার বোন কাউরাইল বাজারে আনোয়ার হোসেনের দর্জির দোকানে কাজ করতে যায়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় আমরা তার খোঁজ করেতে থাকি। পরে জানতে পারি আনোয়ারের বাড়িতে বিয়ের দাবিতে সে অবস্থান করছে। তারা প্রভাবশালী হওয়ায় আমার বোনকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে মারপিট ও নির্যাতন করছে। আনোয়ারের ছোটভাই আনিছ বারবার পুলিশের ভয় দেখাচ্ছে।’ তিনি আরো বলেন, ইজ্জতের মূল্য তো আর টাকা দিয়ে পূরণ হয় না।

এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ঘটনার সত্যতা জানা ও মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu