Dhaka 3:07 pm, Sunday, 31 May 2026

র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তা ফের পুলিশে

র‍্যাবে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে ফের পুলিশে ফেরত পাঠানো হয়েছে। দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। বৃহস্পতিবার (২৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তাদের জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

বদলির আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আদেশে তিনি বলেন, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেওয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তা ফের পুলিশে

আপডেটের সময় : 11:46:48 pm, Thursday, 27 May 2021