1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মির্জা কাদেরের অনুসারীদের বিরুদ্ধে দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৭৪ সময় দর্শন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোনোভাবেই থামছে না সংঘাত। বুধবার রাতে বসুরহাট পৌরশহরে ছাত্রলীদের সাবেক দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠেছে আবদুল কাদের মির্জা অনুসারীদের বিরুদ্ধে।

আহতরা হচ্ছেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি ও চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সবাকে সভাপতি আনোয়ার হোসেন লিটন। তারা দুইজন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বসুরহাট বাজারের একটি ওষুধ ফার্মেসী দোকানে বসা অবস্থায় কচি ও লিটনের উপর হামলা চালায় মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী শিহাব, ওয়াসিম, মাসুদসহ ২৫-৩০ জনের একদল। এ সময় তারা দুইজনকে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা দোকান ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহতদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসকার জন্য রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কচিসহ দুইজনকে তাদের প্রতিপক্ষ গ্রুপের লোকজন কুপিয়ে আহত করে। তবে এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu