1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গণধর্ষণ ও জোড়া খুনের মামলার আসামি মফিজুল আটক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২১৮ সময় দর্শন

কুড়িগ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ী, গণর্ধষণ ও জোড়া খুনের আসামি মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মেজবাকে (৩৪) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে আজ বৃহস্পতিবার মাঝরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজুলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত মফিজুল সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং মেজবা একই উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, বৃহস্পতিবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে মফিজুল ওরফে মোখলেস ওরফে চেয়ারম্যান এবং তার সহযোগী আবু তাহের মেজবাকে মাদকসহ গ্রেপ্তার করে।

মফিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গণধর্ষণ ও জোড়া খুনসহ সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছে সংরক্ষিত হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের প্রতি কোনো ছাড় নয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu