Dhaka 3:58 pm, Tuesday, 26 May 2026

হাতিরঝিলের আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা রিয়াজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিরঝিলের রিয়াজবাগে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আনোয়ার।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিযলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার ব্যাপারে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, একটি আইডি কার্ড থেকে নাম জানা যায় আনোয়ার হোসেন। তিনি আরমান অ্যাপারেলসের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

হাতিরঝিলের আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আপডেটের সময় : 12:58:49 pm, Wednesday, 26 May 2021