1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝিনাইদহে টর্নেডোর আঘাতে অর্ধ-শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪২৭ সময় দর্শন

ঝিনাইদহ সদর উপজেলায় চলমান ইয়াসের মধ্যেই কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে অর্ধ-শতাধিক ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার রাতে নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে কমপক্ষে ৫০টি বাড়িঘরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামটি। ১৫ থেকে ২০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড পুরো গ্রাম। অতিবৃষ্টির মধ্যে আড়মুখী কুটিপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ১ শত মিটারের মত ব্যাস ধারণ করে ২ কিলোমিটার স্থান ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। অবশ্য পাশ্ববর্তী গ্রামগুলোতে এর কোন প্রকার প্রভাব পড়েনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডো উত্তর-দক্ষিণ থেকে মোড় নিয়ে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হয়ে কালো রুপ ধারণ করে ঘুরতে ঘুরতে পশ্চিম দিকের কাজুলী গ্রামের দিকে অগ্রসর হয়ে হালকা হয়ে যায়।

এতে করে গাছপালা, টিনের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের আসবাবপত্রসহ টিন গাছের ডালে জড়িয়ে আছে। ঝড়ের কবলে পড়ে এক নারীসহ দুই শিশু দেয়াল চাপায় আহত হলে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঝড়ের কবলে হত-দরিদ্র পরিবারগুলোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu