Dhaka 3:10 pm, Monday, 11 May 2026

‘ইসরাইল ব্যতীত’ শব্দ তুলে নেওয়ার বিপক্ষে বিএনপি

ফিলিস্তিন রাষ্ট্রদূতের হাতে বিএনপির পক্ষ থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়ায় সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে ‌‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি তুলে দেওয়া ঠিক হয়নি।

বুধবার (২৬ মে) দুপুরে তিনি ফিলিস্তিন দূতাবাসে সেদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন।

ফখরুল বলেন, ফিলিস্তিনের জনগণের ওপরে যে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষ হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। তাদের অনেক বাড়ি-ঘর হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। আমরা এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি। আমরা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলাম। আজকে আমরা এখানে এসেছি তাদের জন্য সামান্য কিছু ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে। যেগুলো সামান্য হলেও তাদের সংগ্রামে সাহায্য করবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, ফিলিস্তিনের এ যুদ্ধের সময় যখন ফিলিস্তিনিরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যুদ্ধ করছে। সেই সময় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি তুলে নেওয়ায় আমরা দুঃখবোধ করছি। আমরা মনে করি, যখন যুদ্ধ-সংগ্রামের সময় গোটা বিশ্ব ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে সেই সময়ে এটি খুব একটা ভালো কাজ হয়নি।

ওষুধ সামগ্রী গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, শুধু ধনীরা নয়, এদেশের গরীব মানুষেরাও সাহায্য নিয়ে এগিয়ে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

‘ইসরাইল ব্যতীত’ শব্দ তুলে নেওয়ার বিপক্ষে বিএনপি

আপডেটের সময় : 06:44:18 pm, Wednesday, 26 May 2021