Dhaka 12:18 am, Sunday, 31 May 2026

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে একজন রোগী মারা গেছেন। তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আজ মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন বলেন, তিন দিন আগে ৬৫ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়েছে। এই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ছিল। তার কিডনির সমস্যা ছিল। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে, তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।

গত ৮ মে এবং ২৩ মে দেশে ব্ল্যাক ফাঙ্গাসে দুইজন ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তাদের একজন রোগী এখনো বারডেম হাসপাতালে ভর্তি আছেন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আপডেটের সময় : 01:24:12 pm, Tuesday, 25 May 2021