1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে খুলনায়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৬৫ সময় দর্শন

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় মাঝে মধ্যে দমকা বাতাস বইতে শুরু করেছে। সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মধ্যে সামান্য আকারে গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে উপকূলীয় কয়রায় মাঝারি আকারে বৃষ্টিপাত হয়েছে। এর আগে সোমবার রাতে খুলনা শহর ও আশেপাশে এলাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খুলনায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১০ কিলোমিটার। যা’ দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে বৃদ্ধি পাচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা মো. আমিরুল আজাদ জানান, মঙ্গলবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ইয়াস মংলা সমুদ্র বন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছাতে পারে।

এদিকে খুলনায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ২৮৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় প্রশাসনের তত্ত্বা তত্ত¡াবধায়নে সেগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ের জন্য শুকনা খাবার, সুপেয় পানির মওজুদ রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনী উপকূলীয় বাসিন্দাদের সতর্ক করতে কাজ করছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu