1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনা না হলেও কী ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৮১ সময় দর্শন

করোনা ভাইরাসের মহামারি পুরো সামলে ওঠার আগেই নতুন আতঙ্ক হচ্ছে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। ভারতে বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে এই রোগটি। ইতিমধ্যে একে মহামারিও ঘোষণা করেছে দেশটি।

বাংলাদেশেও দুইজন কোভিড রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এই রোগটি নিয়ে সতর্ক বার্তা জারির কিছুদিনের মধ্যে রোগটি শনাক্ত হয়।
মানুষের মধ্যে স্বাভাবিক ভাবেই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যাদের কোভিড হয়নি, তাদেরও কি এই রোগ হওয়া সম্ভব? চিকিৎসকদের মতে, সম্ভব। যে কোনও ব্যক্তির রক্তে শর্করা মাত্রা খুব বেশি থাকলে, তাকে সতর্ক হতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে ভারতীয় চিকিৎসক অর্জুন দাশগুপ্ত জানান, যে কোনও ডায়াবেটিক রোগীর যদি অন্য কোনও গুরুতর অসুখ হয়, তা হলে এই রোগ হওয়া সম্ভব। কোভিড হওয়ার আগেও আমি ৪ থেকে ৫ জন ব্ল্যাক ফাঙ্গাসের রোগীর চিকিৎসা করেছিলাম। কিন্তু সেটা বহু আগে। এই রোগ তেমন দেখা যেত না। তবে কোভিড আসার পর থেকে দেশে ব্ল্যাক ফাঙ্গাসের রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তাদের ঝুঁকি বেশি।

চিকিৎসক ভি কে পল এ বিষয়ে জানিয়েছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অন্য কোনও গুরুতর রোগ একসঙ্গে হলে ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সেটা কোভিড হোক বা নিউমোনিয়া। রক্তে শর্করা মাত্রা যদি ৭০০-৮০০ ছুঁয়ে যায়, তা হলে আমরা সেটাকে ডাক্তারি ভাষায় কিটোঅ্যাসিডোসিস বলে থাকি। সে রকম পরিস্থিতিতে বাচ্চা বা বড়, যে কোনও বয়সের মানুষের ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে।
কোভিডের চিকিৎসায় প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে রোগীদের উপর। ব্ল্যাক ফাঙ্গাস হওয়ার পিছনে সেটাও একটা বড় কারণ হয়ে উঠেছে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu