1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গরমের তীব্রতা আরও দুইদিন থাকবে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৮৩ সময় দর্শন

গরমের তীব্রতা আরও দুইদিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২২ মে’র দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি স্বস্তি ফিরতে অপেক্ষা করতে হবে ২৫ থেকে ২৬ মে পর্যন্ত।

গ্রীষ্মের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের ৬ তারিখ বৃহস্পতিবার (২০ মে)। সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ-রোদের লুকোচুরি খেলা। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ, শিশু ও বৃদ্ধদের কষ্টটা বেশি।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘মূলত ২২ মে’র পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। কারণ তখন বৃষ্টি বাড়বে।

এরমধ্যে এখন তাপমাত্রা যেরকম আছে অনেকটা সেই রকমই থাকবে, অল্প-সল্প বৃষ্টিও হবে। তবে আগামী ২৫ থেকে ২৬ তারিখের (মে) দিকে বৃষ্টিটা আরও জোরালো হবে।’

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে একটি সিস্টেম ডেভেলপ (লঘুচাপ) করার কথা রয়েছে। যদিও সেটি ভারতে যায়, এর থেকে যে মেঘ হবে সেটা থেকে বাংলাদেশে কিছু বৃষ্টি হবে। লঘুচাপ সৃষ্টি হলে সেটি পর্যবেক্ষণ করে বলা যাবে তা আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি-না। আগামী ২২ মে’র দিকে লঘুচাপটি সৃষ্টি হওয়ার কথা।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu