Dhaka 12:05 pm, Tuesday, 12 May 2026

সৌদি আরবে করোনা ছড়ালে পাঁচ বছরের জেল, পাঁচ লাখ রিয়াল জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে কঠোর নিয়ম করেছে সৌদি আরব। এতে বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। ভ্যাকসিন না নেয়া প্রবাসীদের সৌদি আরবে ফিরে গিয়ে সাত দিন নিজের খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে নিয়ম করেছে সৌদি সরকার।

এই ঘোষণার পর বৃহস্পতিবার (২০ মে) থেকে ২৪ মে পর্যন্ত দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন নতুন করে নিয়ম করেছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যক্তি প্রবাসী হয় তবে তাকে শাস্তি দেওয়ার পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। আর ওই ব্যক্তি কোনও দিন সৌদি আরবে আসতে পারবে না।

গত ১০ মে সৌদি সরকারের এ বিধিনিষেধ সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন বিভিন্ন এয়ারলাইন্সকে জানিয়েছে, যারা করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে সাত দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর হোটেলের ব্যয়ও বহন করতে হবে যাত্রীকেই।

যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করার নির্দেশনাও দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন। হোটেল বুকিং আর ইনস্যুরেন্স না থাকলে পাওয়া যাবে না সৌদিগামী ফ্লাইটের বোর্ডিং পাস।

যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। তবে ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সৌদি আরবে করোনা ছড়ালে পাঁচ বছরের জেল, পাঁচ লাখ রিয়াল জরিমানা

আপডেটের সময় : 12:14:48 pm, Thursday, 20 May 2021