সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িতদের বরখাস্ত করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন ফখরুল।
এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা দেশের স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য অশনিসংকেত উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।
একই দাবিতে রাজধানীসহ সারাদেশের সংবাদকর্মীরা আজও মুখর ছিল প্রতিবাদে। এ সময় তারা, সরকারের স্বাস্থ্য বিভাগকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে দুর্নীতিগ্রস্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এর আগে মঙ্গলবার (১৮ মে) দুপুরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






