1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মায় ডুবে যাওয়া সেই মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১৯৪ সময় দর্শন

মঙ্গলবার সকাল ১১টার পরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসটি ওই দিনই উদ্ধার করা হলেও চালক নিখোঁজ ছিলেন। এর আগে গতকাল বুধবার সেই মাইক্রোবাস চালক ও মালিকের পরিচয় জানিয়েছিলো স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার সকালে ওই মাইক্রোবাসের চালক মারুফ হোসেনের (৪০) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার সম্ভব হলো।

চালকের লাশ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

এসময় তিনি জানান, যেখানে মাইক্রোবাসটি পড়েছিল তার থেকে দেড় কিলোমিটার দূরে ৭ নম্বর ঘাট এলাকা থেকে মারুফ হোসেনের লাশ উদ্ধার করা হয়।

চালক মারুফ হোসেনের বাড়ি সিলেট হলেও তিনি ঢাকার রামপুরায় থাকতেন। তিন কন্যাসন্তানের বাবা ছিলেন মারুফ হোসেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. মুন্নাফ আলী শেখ জানান, সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচের দিকে পদ্মায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন। পরে তারা মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করেন।

তিনি আরও জানান, এই মরদেহটি দুই দিন আগে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস চালক মারুফ হোসেনের। তার পরিবারের সদস্যদের এ বিষয়ে খবর দেয়া হয়েছে।

এর আগে গত ১১ মে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুন তার ছিঁড়ে নদীতে চলে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন মাইক্রোবাসের চালক।

পুলিশ জানায়, মাইক্রোবাসের মালিকের শ্যালক ১০ মে বিদেশ থেকে দেশে আসেন। তাকে চুয়াডাঙ্গায় গ্রামের বাড়ি পৌঁছে দিয়ে ১১ মে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছিলেন মারুফ। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu