1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরায়েলের রাজধানী ছাড়িয়ে এবার হাইফা’য় আঘাত হানল হামাসের রকেট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১৮৯ সময় দর্শন

গাজা উপত্যকা থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিক্ষিপ্ত রকেট ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। একইসঙ্গে এসব রকেট তেল আবিবের আকাশ দিয়ে উড়ে গিয়ে দূরবর্তী হাইফা ও নাজারেথ শহরেও আঘাত হেনেছে।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, আজ (বৃহস্পতিবার) ভোরে নতুন করে অসংখ্য রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে ইসরাইলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ওই ব্রিগেড জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামাসের রকেটের আঘাতে তেল আবিবের তিনটি ভবন ধসে পড়েছে। এ সময় সাইরেনের প্রচণ্ড শব্দে গোটা নগরীতে ভীতিকর পরিবেশ তৈরি হয়।

ইসরাইলি দৈনিক হারেতজ জানিয়েছে, একটি ভবনে হামাসের রকেট আঘাত হানলে পাঁচ ইসরাইলি নিহত হয়। এ সময় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরাইল গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার মধ্যরাতে তেল আবিবের কেন্দ্রস্থল ও এর নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় চারদিকে ব্যাপকভাবে সাইরেন বেজে ওঠে।

কোনো কোনো আরব বার্তা সংস্থা জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক রুট থেকে বেন গুরিয়েন বিমানবন্দরে আসা ফ্লাইটগুলোকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্তত একটি এসেছিল ব্রাসেলস থেকে।

হাইফা ও নাজারেথ শহরেও হামাসের রকেটের আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরাইলের ‘অত্যাধুনিক’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে এসব রকেট ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানে।

পর্যবেক্ষকরা অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ৯৩ কিলোমিটার দূরের তেল আবিব শহরে রকেট নিক্ষেপের ঘটনাকে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক পর্যায়ক্রমের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করছেন।

তারা বলছেন, দশকের পর দশক ধরে যে ফিলিস্তিনিদের একমাত্র হাতিয়ার ছিল গুলতি ও পাথর তারা আজ অত্যাধুনিক রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দিতে পারছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুস্পষ্ট সমর্থনকে এক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করছেন তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu