1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুনামগঞ্জে ৮শ টাকা দামের ব্যাটারি জন্য গ্রাম পুলিশকে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২১৮ সময় দর্শন

সুনামগঞ্জের তাহিরপুরে ৮শ টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরিতে বাধা দেয়ার সময় ছুরিকাঘাতে হত্যা করা হয় গ্রাম পুলিশকে এমনটাই জানিয়েছে র‌্যাব।

সিপিসি ৩-এর অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি আরও জানান, গত ৬ মে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই র‌্যাব অপরাধীদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় খুনের মোটিভ বের হয়ে আসে

এ ঘটনায় শনিবার ভোর রাতে হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে র‌্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। পরে আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করছে র‌্যাব।

এ দিকে তাহিরপুরে গ্রাম পুলিশ সদস্য হত্যাকান্ডে ঘটনায় জড়িত ইয়াসিন মিয়া (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে গত শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার বলেন, এ হত্যাকান্ডে আসামি ইয়াসিনকে রিমান্ডে নেয়ার পর অন্যদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আটককৃত ইয়াসিন উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের সামছু মিয়ার ছেলে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu