Dhaka 6:42 am, Sunday, 14 June 2026

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল বাস, দুই পথচারী নিহত

নাটোর শহরের জজ কোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাওয়ার ঘটনায় এক স্কুল শিক্ষকসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষকের নাম অসিত কর্মকার। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে। অন্যজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় দুই পথচারী গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে বলে। সেখানে নেওয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল বাস, দুই পথচারী নিহত

আপডেটের সময় : 11:45:41 am, Saturday, 8 May 2021