Dhaka 12:12 pm, Tuesday, 12 May 2026

অভিবাসীদের পাশে দাঁড়াচ্ছেন সানি লিওন

করোনায় বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার। এই সময়ে মানবতার সেবায় এগিয়ে আসছেন ক্রীড়াজগত থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা।এরই মাঝে সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ানসহ অনেকেই নানা উদ্যোগ নিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন করোনা মহামারি মোকাবিলা করতে।এবার তাদের কাতারে সামিল হলেন বলিউড তারকা সানি লিওন। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও সানি লিওন যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্যসহায়তা (নিরামিষ খাবার) দিচ্ছেন।করোনা মহামারিতে ভারতে অভিবাসী কর্মীরা পড়েছেন বিপাকে। কমে গেছে তাদের আয়। খাদ্য সঙ্কটেও ভুগছেন তারা। না পারছেন দেশে ফিরতে, না পারছেন নিজেদের থাকার খরচ সামলাতে। ফলে সানি লিওনের এই প্রচেষ্টা এই দুঃসময়ে তাদের জন্য একটু হলেও স্বস্তি দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

অভিবাসীদের পাশে দাঁড়াচ্ছেন সানি লিওন

আপডেটের সময় : 11:17:09 am, Friday, 7 May 2021