Dhaka 9:54 pm, Tuesday, 19 May 2026

সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে, আশা মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে জানিয়েছেন, সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবেন। আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সোমবার (৩ মে) সন্ধ্যায় খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তাকে বিদেশে নিতে পরিবারের ইচ্ছার কথা তুলে ধরেছি। খালেদা জিয়ার পরিবার চায় বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।’উল্লেখ্য, গত ১০ এপ্রিল করোনা পরীক্ষার পর খালেদা জিয়ার সংক্রমণ ধরা পড়ে। শুরুতে তিনি গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। পরে ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে, আশা মির্জা ফখরুলের

আপডেটের সময় : 02:29:38 pm, Thursday, 6 May 2021