Dhaka 12:56 pm, Saturday, 9 May 2026

লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করায় আইনজীবীকে জরিমানা

লকডাউন বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিতে বার বার বলার পরও উপস্থিত না হওয়ায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। সেই সাথে রিটটি খারিজ করে দেয়া হয়েছে।বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত ২৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিকে বিবাদী করা হয়।পূর্বনির্ধারিত এই শুনানিতে উপস্থিত না থাকায় লকডাউন ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ দায়ের করা সেই রিট সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে রিট করে আদালতে উপস্থিত না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আদালত এ সময় মন্তব্য করেন, রিট করে তিনি পত্র-পত্রিকায় নিউজ দেন কিন্তু রিট তালিকায় উঠলে শুনানিতে উপস্থিত থাকেন না।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসানোর দাবিতে তিনি একটি রিট করেছিলেন। সেবারও শুনানিতে উপস্থিত না থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করায় আইনজীবীকে জরিমানা

আপডেটের সময় : 03:41:30 pm, Wednesday, 5 May 2021