Dhaka 6:37 am, Sunday, 14 June 2026

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা হেফাজতের কর্মী-সমর্থক। এই ১০ জনসহ এ পর্যন্ত মোট ৪২৪ জনকে গ্রেপ্তার করা হল।পুলিশ জানায়, হামলা, ভাঙচুরের সময়কার ছবি ও ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। বাকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।এ সকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, খাঁটিহাতা হাইওয়ে থানা, জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিষদ ডাকবাংলো, পৌরসভা কার্যালয়, পৌরমিলনায়তন, সদর উপজেলা ভূমি অফিস ও আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেটের সময় : 01:44:41 pm, Wednesday, 5 May 2021