Dhaka 9:00 pm, Monday, 18 May 2026

খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রা সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বুধবার (৫ মে) সকালে জানান, ওনার (খালেদা জিয়া) স্বাস্থের অবস্থা স্থিতিশীল আছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন কিনা। আর তার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা এখনো হয়নি।এর আগে, করোনায় আক্রান্ত খালেদা জিয়ার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত সোমবার (৩ মে) বিকেলে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের সিসিইউতে। এরপর থেকেই তাকে উন্নত চিকিৎসা দিতে দেশের বাইরে নেওয়ার বিষয় নিয়ে নানা মহলে শুরু হয় গুঞ্জন।ওইদিন রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত করেন। ফোনালাপের পরপরই শুরু হয় গুঞ্জন। বিএনপি মহাসচিব অথবা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার আবেদন করা হয়েছে। অপেক্ষা সরকারের অনুমতির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর: ফখরুল

আপডেটের সময় : 01:32:42 pm, Wednesday, 5 May 2021