1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জ্যৈষ্ঠের আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৬৭ সময় দর্শন

সাতক্ষীরায় বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু বিষমুক্ত পাকা আম। শহরের সুলতানপুর বড় বাজারে আম চাষিদের পদচারনায় পা রাখার ঠাই নেই। আম কেনা-বেচায় গ্রামীণ আর্থনীতি যেন চাঙ্গা হয়ে উঠেছে।

এদিকে সাতক্ষীরা শহরের বড়বাজারে জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে ভ্যানসহ বিভিন্ন পরিবহন যোগে আসতে শুরু করেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষিরসরাইসহ নানা জাতের আম।

মন প্রতি ৫’ শ থেকে ১ হাজার টাকা দরে আমের বাজার মূল্য কম হওয়ায় লোকসানের মূখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আম চাষিরা। সরেজমিনে বড়বাজার আমের আড়তে গিয়ে দেখা গেছে, প্রতি মন গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকা দরে। গোপালভোগ আম বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা মন দরে। আর দেশি আম বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা মন দরে।

সাতক্ষীরা কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম বাবু জানান, সাতক্ষীরায় এ বছর আমের বাম্পার ফলন হলেও নায্য দাম পাচ্ছে না কৃষকরা। অতি ক্ষরায় ও বৈশাখের তীব্র তাপদাহে আম আকৃতিতে ছোট হওয়ার কারনে মালের দাম কমে গেছে। এ ছাড়া করোনা ভাইরাস ও লকডাউনের কারনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ব্যবসায়ীরা সাতক্ষীরায় না পৌছানোর কারনে আমের বাজার মূল্য অনেকটা কম আছে। মূলত এসব কারনে আমের প্রকৃত বাজার মূল্য পাচ্ছেনা আম চাষীরা।

আবহাওয়া ও গ্রীষ্মের তীব্র ক্ষরায় এবং দীর্ঘ দিনের অনাবৃষ্টির কারনে আমের আকৃতি এবার ছোট হওয়ায় দামও পাচ্ছে না কৃষকরা। তবে ঢাকা, চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় আম ব্যবসায়ী ও আড়তদাররা না আসার কারনে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu