1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

 গণপরিবহন চালুর দাবিতে খুলনায় শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ১৭৮ সময় দর্শন

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। রোববার (২ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের সামনের সড়ক বন্ধ করে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় শ্রমিকরা জানান, প্রায় এক মাস ধরে লকডাউনে পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। আয় রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, লকডাউনের কথা বলা হলেও মার্কেট-গার্মেন্টসসহ সকল সেক্টর স্বাভাবিকভাবে চলছে। সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মাহেন্দ্র, অটোরিকসা চলাচল করছে। শুধু দিনের পর দিন পরিবহন বন্ধ রাখা হয়েছে।

করোনাকালে খুলনার ১০ হাজার গণপরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়লেও সরকারি-বেসরকারি সহায়তা পায়নি। পরিবহন মালিকরাও তাদের খোঁজ খবর নেয়নি।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব জানান, লকডাউনে শ্রমিকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কর্মহীন হয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। সামনে ঈদ আর এই সময় আয়ের পথ বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিকরা। তিনি বলেন, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচলের অনুমতি দিলে শ্রমিকদের কষ্ট লাঘব হবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu