1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এনজিও’র কিস্তি পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩৪ সময় দর্শন

গাজীপুর জেলার শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা গ্রামে এনজিও’র কিস্তি দিতে না পেরে রুবেল সরকার (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী। এ নিয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী।

রুবেল একজন শারীরিক প্রতিবন্ধী। সে কোন কাজ কর্ম করতে পারেনা। বাড়িতে স্বাভাবিকভাবে কৃষি কাজ করতেন।

নিহত রুবেল ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। রুবেল সরকার এর দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে, সাংসারিক বিভিন্ন অভাব-অনটনের জন্য প্রিদিম নামক একটি সমিতির ভালুকা মাস্টারবাড়ী শাখা থেকে ২২ হাজার টাকা ঋণ উত্তোলন করেন।

জানা যায়, কিস্তির টাকা আদায়ের জন্য সমিতির লোকজন চাপ সৃষ্টি করতে থাকে। করোনা পরিস্থিতির কারণে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছিলেন রুবেল। গতকাল (১ মে) সমিতির লোকজনের কথার অপমান সইতে না পেরে নিজ ঘরে বিষ পান করেন তিনি।

রুবেল সরকারের স্ত্রী সেলিনা খাতুন বলেন, বিষ পানের পর স্থানীয়দের সহায়তায় দ্রুত অটোরিক্সা যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর সুপারিশ করেন। অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে রুবেল সরকার মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) জিন্নাহ  বলেন, কাজকাম করতে না পারায় কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না রুবেল। শনিবার টাকা দেয়ার তারিখ ছিল। কিন্তু জোগাড় করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে।তিনি আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।প্রাথমিক ভাবে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu