Dhaka 10:28 pm, Monday, 18 May 2026

অক্সিজেন কেনার জন্য ধাওয়ানের ২০ লাখ রুপি অনুদান

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে কঠিন সময়েও আইপিএল থেকে করোনার বিরুদ্ধে লড়াই করার আর্থিক সহায়তা পাচ্ছে ভারত।

আইপিএল এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি থেকে ব্যক্তি উদ্যোগে ক্রিকেটাররা অনুদান দিচ্ছেন। ইতিমধ্যেই ১ কোটি রুপির অনুদান দিয়েছেন শচীন টেন্ডুলকার।

এবার সাহায্যের হাত বাড়ালেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা শিখর ধাওয়ানও। অক্সিজেন কেনার জন্য ‘মিশন অক্সিজেন ফান্ড’-এ ২০ লাখ রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া চলতি আইপিএলে যত ব্যক্তিগত পুরস্কার পাবেন সবকিছুই দেবেন ফান্ডে।

ধাওয়ান বলেন, ‘দেশের মানুষের জন্য কিছু করার পালা আমার। নগদ ২০ লাখ টাকা অনুদান দিবো। পাশাপাশি এবারের আইপিএল থেকে পারফরম্যান্সের ভিত্তিতে যত আয় করব, সব অর্থ মিশন অক্সিজেন হেল্প ফান্ডে দান করব। আমি সম্মুখসারির সকল যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা আপনাদের কাছে আজীবন ঋণী।’

এদিকে, ধাওয়ান ছাড়াও সাহায্যের হাত বাড়িয়েছেন রাজস্থান রয়্যালসের জয়দেব উনাদকাত। আইপিএল পারিশ্রমিকের ১০ শতাংশ দান করবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতের এই পরিস্থিতিতে বিদেশিরাও পিছিয়ে নেই। অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স সবার আগেই বাড়িয়েছেন সাহায্যের হাত। প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডে ৫০ হাজার ডলার দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

অক্সিজেন কেনার জন্য ধাওয়ানের ২০ লাখ রুপি অনুদান

আপডেটের সময় : 03:09:12 pm, Saturday, 1 May 2021