1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাদের মির্জার পিটুনিতে আহত আ.লীগ সভাপতিতে ​ঢাকায় স্থানান্তর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫১২ সময় দর্শন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার হাতে নির্যাতিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে তাকে ঢাকায় পাঠানো হয়।

খিজির হায়াত গ্রুপের অন্যতম নেতা ও কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামলায় আহত খিজির হায়াত খাঁন প্রথমে কোম্পানীগঞ্জের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৮ মার্চ)  বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান দলীয় কার্যালয়ের পাশে অবস্থান করেন। হঠাৎ করে আবদুল কাদের মির্জা, তার ছোট ভাই শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী খিজির হায়াতকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে মির্জা কাদের খিজির হায়াত খানের পাঞ্জাবি ধরে তাকে বাহিরে নিয়ে আসে। এক পর্যায়ে তাকে মারধর করে এবং তার পাঞ্জাবি ছিড়ে ফেলে। এ সময় খিজির হায়াতকে ভবিষ্যতে বসুরহাট বাজারে আসতে নিষেধ করেন।

মারধরের বিষয়ে খিজির হায়াত খান বলেন, মির্জা যেভাবে তাকে মারধর করেছে মনে হলো আমি পকেট মাইর। তিনি আমাকে লাথি, কিল, ঘুষি মেরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ তাকে কোনো সহযোগিতা করে নাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu