Dhaka 11:11 am, Sunday, 31 May 2026

বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না : সেতুমন্ত্রী

সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বরং মানুষ আতঙ্কগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে।

মঙ্গলবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে যুক্ত হন।

বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামসহ সারাদেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহৃিত করে রুট সম্প্রসারণ করতে হবে।

মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।

বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়?

বিএনপির ভোট কেন কমে গেছে-এ প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, এর দায় নির্বাচন কমিশনের নয়।তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।

সেতুমন্ত্রী আরও বলেন, দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত।

চট্টগ্রাম বোয়ালখালী প্রান্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা ও বিআরটিসির চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না : সেতুমন্ত্রী

আপডেটের সময় : 05:15:47 pm, Tuesday, 2 March 2021