Dhaka 7:28 pm, Sunday, 31 May 2026

হেলতে হেলতে পড়ে গেল তিন তলা ভবন

রাজধানীর কেরানীগঞ্জে তিনতলা একটি ভবন ধসে পড়েছে। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরইমধ্যে সাতজনকে উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্থ ভবনের পাশে মোট পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে লোকজন সরিয়ে ফেলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

সকালে কেরানীগঞ্জের পূর্ব চড়াই স্কুল মাঠের পাশের এই তিন তলা ভবনটি ধসে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, তিন তলা ভবনটিতে একটি পরিবার বসবাস করছিল বলে জানা গেছে। কিন্ত ওই পরিবারে কতজন সদস্য ছিলেন তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আহত অবস্থায় উদ্ধার পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম গণমাধ্যমকে জানান, উদ্ধার সাতজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো বলে জানান তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, মধ্য চরাইল এলাকায় ভবন ধসের ঘটনায় এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

হেলতে হেলতে পড়ে গেল তিন তলা ভবন

আপডেটের সময় : 05:10:21 pm, Friday, 19 February 2021