Dhaka 6:43 am, Sunday, 14 June 2026

মিনিকেট নামে কোন চালের নাম নেই : খাদ্যমন্ত্রী

মিনিকেট নামে কোন চালের নাম নেই, এটা একটা ব্র্যান্ডমাত্র। আর এসব চাল স্বাস্থ্যের জন্যও ভালো নয় বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

এ সময় লাল চাল কেনার পরামর্শ দিয়ে খাদ্য মন্ত্রী বলেন, ভেজাল ও বিষমুক্ত খাবার উৎপাদন ও বিপণনে সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমানে ১৮টি সংস্থা কাজ করছে বলে জানান তিনি। আসছে রমজান মাসে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা জানান খাদ্য মন্ত্রী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মিনিকেট নামে কোন চালের নাম নেই : খাদ্যমন্ত্রী

আপডেটের সময় : 12:07:09 pm, Thursday, 18 February 2021