Dhaka 12:58 pm, Tuesday, 12 May 2026

বাংলাদেশ-মালদ্বীপ সি-ক্রুজ চালু হওয়ার সম্ভাবনা

শীতকালে বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সি-ক্রুজ চলাচল করতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আশার কথা জানান শেখ হাসিনা।

বেলা ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সিরুজিমাথ সামির। এ সময়, সি-ক্রুজ চলার বিষয়ে মালদ্বীপের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলে জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা, করোনা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন দীপল সুরেশ সিনিভিরাৎনে।

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে শ্রীলঙ্কাকে বিনিয়োগের প্রস্তাব দেন শেখ হাসিনা। এছাড়া সকাল সাড়ে ১০টায় সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হেইথেম ঘোবাসি।

দু’দেশের পারস্পরিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বাংলাদেশ-মালদ্বীপ সি-ক্রুজ চালু হওয়ার সম্ভাবনা

আপডেটের সময় : 12:19:16 pm, Thursday, 18 February 2021