1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৮ সময় দর্শন

সক্ষমতা বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরিক্ষা নিতে চায় নতুন গুচ্ছে আসা বিশ্ববিদ্যালয়গুলো। তবে, সার্বিক প্রক্রিয়া কি হবে এখনো চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে, বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিলসহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। আজও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন তারা।

ব্যানার হাতে ইউজিসির সামনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গুচ্ছ পরিক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল ও বিভাগ পরিবর্তনের সুযোগ রাখার দাবিতে কদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন।

এ বছর এইচএসসি মূল্যায়নের ফলে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। এতেই তৈরি হয়েছে জটিলতা। একসাথে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরিক্ষা নেয়ার সক্ষমতা কি বিশ্ববিদ্যালয়গুলোর আছে?

প্রেক্ষাপট বিবেচনায় কিছুটা নমনীয় থেকে সিদ্ধান্ত নিতে গুচ্ছ কমিটিকে আহ্বান জানিয়েছে ইউজিসি। গুচ্ছ কর্তৃপক্ষ বলছে, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর পরিক্ষা নিতে সক্ষমতা যাচাইয়ে কাজ করছেন তারা।

গুচ্ছে আসা বিশ্ববিদ্যালগুলোর মোট আসন সংখ্যা সাপেক্ষেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়। গুচ্ছ পরিক্ষায় শিক্ষার্থীদের দাবি যেমন ন্যায্য, আবার এবছর পাশ করা বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরিক্ষা নেয়ার সক্ষমতা বিশ্ববিদ্যালয়গুলোর আছে কিনা থাকছে সেই প্রশ্নও। তবে, কোনো শিক্ষার্থী যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu