1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সূচকের বড় উত্থানে চলছে শেয়ারবাজারের লেনদেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১০ সময় দর্শন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনের শুরুর একঘণ্টা লেনদেন অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই শরীয়াহ্ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩১ ও ২০৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ের মধ্যে ২৬১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ১৮টির এবং ৭০টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, রবি, লংকাবাংলা, মীর আকতার, এনার্জিপ্যাক, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার ও সিটি ব্যাংক।

লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৯ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০ টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে লেনদেন শুরুর একঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০৮ পয়েন্টে। এরপর দেখা যায় সূচকের গতি ঊর্ধ্বমুখী।

এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ৫০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২০টি কোম্পানির দর। আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu