Dhaka 9:14 am, Monday, 1 June 2026

আবারো ইউএস বাংলা থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৭

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনস থেকে ৬ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সন্দেহভাজন ৭জনকে আটক করেছে পুলিশ। প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাতটায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় সংস্থাটি। এ ঘটনায় ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের কর্মীরা জড়িত বলে ধারণা করছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়াজুর রহমান খান।

উড়োজাহাজটি জব্দ করা হতে পারে বলে জানিয়েছেন অভিযানে সম্পৃক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম।আটক স্বর্ণের মূল্য আনুমানিক সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি টাকা হতে পারে।এ ঘটনায় আটক সাত জনকে জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আবারো ইউএস বাংলা থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৭

আপডেটের সময় : 11:35:08 am, Tuesday, 9 February 2021