1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফেব্রুয়ারিতেই প্রাথমিক স্কুল খোলার প্রস্তুতি

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৫০৩ সময় দর্শন

ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ওগণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, ক্লাশরুম সঙ্কটের কারণে অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। সামাজিক দূরত্ব রক্ষায় ক্লাসরুম সঙ্কটের কারণে মূলত এই অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে।

বেসরকারি কিন্ডারগার্টেনগুলো খোলার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, এগুলো তাদের সিদ্ধান্ত তারা নেবে, এটি মন্ত্রণালয়ের বিষয় নয়।তিনি বলেন, ১৮ বছরের কম হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার সুযোগ নেই। তবে শিক্ষকদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ভ্যাকসিন চাওয়া হয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই প্রতিষ্ঠান প্রস্তুত থাকতে পারে।

ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষায়ও সরকার কিছু পরিবর্তন আনে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা বলা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu