1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

 জেএসসি ও পিইসি পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের সুপারিশ

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫৩৬ সময় দর্শন

জেএসসি (অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট) এবং পিইসি (পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষা স্থায়ীভাবে বাদ দেয়ার সুপারিশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন।

রোববার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত এক আলোচনা সভায় এই সুপারিশ করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় ফরাসউদ্দিন বলেন, পঞ্চম শ্রেণির ও অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নিয়ে কিন্তু অভিযোগ আছে। তিনি বলেন, এই কোভিড-১৯-এর কারণে এবার এই দুই পরীক্ষা হয়নি।

একে স্থায়ীভাবে বাদ দেয়া যায় কিনা, সেই চিন্তা বোধ হয় করা দরকার। আলোচনা সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, পিইসি ও জেএসসি পরীক্ষা নিয়ে নানা মত রয়েছে। বিশেষ করে প্রাথমিকের পরীক্ষাটি অধিকাংশ মানুষই বলছেন তারা এটি চান না। এগুলো নিয়ে আলাপ-আলোচনা নানা জায়গায় হচ্ছে।

এটি নিয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নেই। তারপরও এগুলো নিয়ে আমরা ভেবে দেখছি। কম বয়সীদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার ব্যবস্থার পক্ষে মত দেন মোহাম্মদ ফরাসউদ্দিন। তার পরামর্শ হলো- দিনে সকাল-বিকাল দুটি পালায় ভাগ করে ক্লাস নেয়া। প্রতি ভাগ সপ্তাহে তিন দিন বিদ্যালয়ে আসবে। তবে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত আর্থিক সুবিধা দিয়ে অনুপ্রাণিত করার পরামর্শ দেন তিনি।

ফরাসউদ্দিন বলেন, এভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাটছাঁট সিলেবাসে তিন মাস ক্লাস করতে পারলে মে মাসের শেষে এসএসসি এবং জুনের শেষে এইচএসসি পরীক্ষা নেয়া যেতে পারে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। অনুষ্ঠনে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu