Dhaka 6:41 am, Sunday, 14 June 2026

চাল আমদানিতে এলসি খোলার সময় বাড়লো

বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য এলসি খোলার সময়সীমা বাড়ানো হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় আবেদনের শেষ সময় ১০ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট বাসমতি নয় এমন সেদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছে।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা ১ থেকে ৫ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে বাকি চাল বাজারজাত করতে হবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান ৫ হাজার ১ টন থেকে ২০ হাজার টন বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে বাকি ৫০ শতাংশ চাল এনে বাজারজাত করতে হবে বলে শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

চাল আমদানিতে এলসি খোলার সময় বাড়লো

আপডেটের সময় : 11:27:29 am, Sunday, 24 January 2021