1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইতিহাস গড়লেন শেখ হাসিনা: পলক

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৯৪ সময় দর্শন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একে একে সেসব স্বপ্ন পূরণের মাধ্যমে ইতিহাস গড়ে চলেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষ হয়তো কখনো চিন্তাও করতে পারেননি যে কোনো সরকার তাদের থাকার জন্য একটি পাকা ঘর দিতে পারে। কিন্তু শেখ হাসিনা তাই করে দেখালেন, তাদের জন্য ‘আশ্রয়’ হয়ে দাঁড়ালেন।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১২টি ইউনিয়নের গৃহহীন ৬০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তরকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, গত এক দশকে বিশ্ব দরবারে বাংলাদেশ অভাবনীয় মর্যাদায় আসীন হতে পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বগুণে। বাংলাদেশ অর্থনীতি, সামাজিক ও বৈশ্বিক নানা সূচকে ভালো অবস্থানে রয়েছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করতে চায়।

বিএনপি-জামায়াত প্রসঙ্গে পলক বলেন, এই দেশে অনেকটা সময় রাষ্ট্র ক্ষমতায় স্বাধীনতার বিপক্ষের শক্তির প্রতিনিধিরা ছিলেন। তারা দেশটাকে নিজের মনে করেনি কখনও। দেশের মানুষের প্রতি তাদের কোন অঙ্গীকার ও দায়বদ্ধতা ছিল না। কিন্ত আওয়ামী লীগ বারবার জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং জনস্বার্থের অনুকূলেই কাজ করেছে। কাজেই যারা গলাবাজি করে সরকারের সমালোচনা করে, তাদের এখন দেশের মানুষ ঘৃণা করে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসানসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এদিকে, একই সময় নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় ২১০টি পরিবারকে গৃহ হস্তান্তর করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ৮৬টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও নাটোর সদরে ১৬২টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর সম্পন্ন করেন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu