Dhaka 5:10 am, Tuesday, 26 May 2026

পরিচালকের থাপ্পড়ের জেরে শাহরুখের সিনেমার শুটিং বন্ধ

অনেক দিন বাদে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু এর মাঝেই এলো দুঃসংবাদ। শুটিংয়ে নির্দেশনা না মানায় সহকারীকে থাপ্পড় মেরেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর এর জেরেই বন্ধ হয়ে যায় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’-এর শুটিং।

কিছুদিন আগেই বলিউড কিং খান জানিয়েছিলেন বড় পর্দায় ফিরছেন তিনি। এরপরই খবর আসে তার নতুন সিনেমা ‘পাঠান’র। জানা যায়, ঘোষণা ছাড়াই সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আর শুটিং চলাকালে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে পুরো ইউনিট।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুটিংয়ে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এক সহকারী পরিচালক সে নির্দেশনা মানেননি। বিষয়টি নিয়ে ওই সহকারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে থাপ্পড় মেরে বসেন সিদ্ধার্থ আনন্দ। এরপর ওইদিনের জন্য শুটিং বন্ধ করে দেন নির্মাতা। সেটের সবাই এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন বলেও জানানো হয়েছে।তবে ঘটনার সময় শাহরুখ খান সেটে উপস্থিত ছিলেন কিনা তা জানানো হয়নি।

যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’-এ অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ সিনেমা ফ্লপ হওয়ার পর এখন পর্যন্ত আর কোন নতুন সিনেমার মুক্তি পায়নি শাহরুখের। নতুন সিনেমাটি দিয়ে আবারও ফিরছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

পরিচালকের থাপ্পড়ের জেরে শাহরুখের সিনেমার শুটিং বন্ধ

আপডেটের সময় : 01:37:04 pm, Thursday, 21 January 2021