Dhaka 3:30 am, Tuesday, 26 May 2026

‘সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে’

ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে।

জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়ার জন্য তিনি কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দায়ী থাকবেন।

লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইব্রাহিম রায়িসি এসব কথা বলেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেন কিনা সেটা বড় কথা নয় বরং তার প্রাপ্য শাস্তি তাকে ভোগ করতে হবে।

সোলাইমানিকে হত্যা করে ট্রাম্প অপরাধ করেছেন এবং প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম রায়িছি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে।

তৃতীয় একটি দেশে সন্ত্রাসবাদ-বিরোধী একজন কমান্ডারকে হত্যা করা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ এবং এ ঘটনার মধ্যদিয়ে ডোনাল্ড ট্রাম্প সমস্ত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন।

ই‌ব্রাহিম রায়িসি সুস্পষ্টভাবে বলেন, এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের প্রত্যেককে শাস্তির মুখে পড়তে হবে। এই বিচারের জন্য ইরান বিশেষ একটি আদালত প্রতিষ্ঠা করেছে এবং ইরাকের বিচার বিভাগ ও রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে যাতে অপরাধীদেরকে শাস্তি দেয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

‘সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে’

আপডেটের সময় : 07:12:37 pm, Monday, 4 January 2021