Dhaka 10:46 am, Saturday, 9 May 2026

গুরুদাসপুরে চুরি হওয়া শিশু তাইবা বড়াইগ্রাম থেকে উদ্ধার

চুরি হওয়ার আটদিন পর নাটোরের শিশু তাইবা ফিরেছে মায়ের কোলে। পুলিশ শিশু তাইবারকে উদ্ধার করে মায়ের কোলে দিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক সাকিল বেগম (৩০) পিরাইল গ্রামের সাইদুর রহমান স্ত্রী।

এরআগে ২৩ ডিসেম্বর মায়ের কোল থেকে কৌশলে ওই শিশুকে চুরি করে নিয়ে যান এক নারী। ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে বোরকা পরা এক নারীকে শিশুটিকে নিয়ে সটকে পড়তে দেখা গেল তাইবা উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিন ও সীমা খাতুন দম্পতির একমাত্র মেয়ে।

সীমা গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। বাড়িতে কেউ না থাকায় মেয়েকে নিয়েই হাসপাতালে যান তিনি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, সকালে রোগীর ভিড় ছিল অনেক। বহির্বিভাগে লাইন দেখে বোরকা পরা এক নারী ‘আপা’ সম্বোধন করে বাচ্চাটিকে তার কোলে দিয়ে সীমাকে ডাক্তার দেখাতে বলেন।

সীমা তার কথায় ভরসা করে মেয়েকে অচেনা ওই নারীর কাছে দিয়ে ডাক্তার দেখাতে যান। ফিরে এসে দেখেন ওই নারী সেখানে নেই। পরে হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও সন্তানকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। এরপর সীমা ছুটে যান হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে।

গুরুদাসপুর থানা থেকে একটি দল এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে নিয়ে যায়। উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেয়া হয়েছে। শিশুটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সবরকম সহায়তা দেয়া হয়েছে।

শিশু তাইবাকে বাবা-মার কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা করে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

গুরুদাসপুরে চুরি হওয়া শিশু তাইবা বড়াইগ্রাম থেকে উদ্ধার

আপডেটের সময় : 06:01:53 pm, Thursday, 31 December 2020